শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

গুগল ভয়েসে বাংলা টাইপ : বলবেন আপনি টাইপ করবে গুগল



বাংলা টাইপ : মাঝে মাঝে লেখার ওপর আমাদের বিরক্ত আসে। ভাবি ইশ আমাদের লেখাগুলো যদি কেউ লিখে দিতো। আমরা বলব আর কেউ শুনে শুনে লিখবে। কতই না ঝামেলা কমত। 

আমাদের সে হতাশা কাটাতে এগিয়ে এসেছে গুগল ভয়েস। এখন গুগল ভয়েস দিয়ে বাংলাতেও লেখা যাচ্ছে। তবে তা কাগজের পাতায় না। মোবাইলের পাতায়। আর কষ্ট করে অক্ষর দেখে দেখে টাইপ করতে হবে না। আমরা বলবো। আর তা শুনে শুনে টাইপ করে দেবে গুগল। এবং লেখাগুলো বাংলা অক্ষরেই।

শনিবার, ৪ মার্চ, ২০১৭

চট্টগ্রামে বাস কাউন্টার, বিমান



হঠাৎ করে বাস কাউন্টারে যোগাযোগের প্রয়োজন পড়ে। কয়টায় কয়টায় ছাড়ে, সিট আছে কিনা এসব বিষয় কাউন্টারে ফোন দিয়ে সহজেই জানা যায়। ভ্রমণকারীদের জন্য এ পোস্টটি।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

মার্কেটের সাপ্তাহিক ছুটি


কোন নির্দিষ্ট মার্কেটে শপিং করতে গিয়ে যদি দেখেন পুরা মার্কেটই বন্ধ তখন মেজাজ অনেক খারাপ হয়। নিজেকে বোকা মনে হয়। এজন্য আপনার পছন্দের মার্কেটে যাওয়ার আগে ওই মার্কেটের সাপ্তাহিক ছুটির দিনটা জেনে যান। যাতে মার্কেটে গিয়ে আপনাকে হতাশ না হতে হয়।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

মোবাইল নাম্বার ভুলে গেলে : নিজের মোবাইল নাম্বার জানতে

আমার এক বন্ধু রিচার্জের দোকানে গিয়ে একটা সমস্যায় পড়ল। রিচার্জ করবে। কিন্তু যে মোবাইলে করবে সে নাম্বারটা মুখস্ত নেই। আসলে তাকেও দোষ দেয়া যায় না। এটা ওর অপশনাল সিম। কম খরচে নেট নিতে পারে তাই শুধু নেট প্যাকেজ কিনতে এ সিমটা ব্যবহার করে। দোকানদার বলল, তার মোবাইলে কল দিতে। তাহলেই নাম্বার পেয়ে যাবে।
বন্ধুটি বলল, টাকা থাকলেইতো কল যাবে। মোবাইলের ব্যালেন্স জিরো।

শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

স্ট্যাটাস সমগ্র : ০১

## যুক্তি দেখলেই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। হিরো কিংবা জিরো বানিয়ে ফেলার কিছু নেই।
কেননা অনেক যুক্তির পেছনেই স্বার্থ হাসে! ( ফেবুতে )

## কিছু ছোটখাটো অভিমান অনেক বেশি শক্তিশালী হয়। রাতের বেলা সে অভিমানের তীব্রতা সেকেন্ডের কাটায় কাটায় বাড়তে থাকে! ( ফেবুতে )

দিবস

বাবা দিবস

হাজার হাজার জন জানলো ছেলেটি তার বাবাকে ভালোবাসে। অনেক খানি ভালোবাসে! শুধু বাবা-ই জানলো না।
গ্রামে থাকা বাবার যে ফেসবুক আইডি নেই! ( ফেবুতে )

ভুল

০১..
সিরাজ সাহেবের মোবাইলে একটার পর একটা কল আসছে। তিনি বেশ বিরক্ত। মোবাইল বন্ধ রাখলেই ভালো হতো। কিন্তু সেটা করা সম্ভব না। যেকোন সময় খবর আসতে পারে। তাই মোবাইলটা সাথেই রাখতে হচ্ছে।
বেশির ভাগ নাম্বারই আননোন নাম্বার। পরিচয় দেয়ার পর চিনতে পারছেন।
: কে বলছেন?

চাইনিজ মেয়ে

নতুন যে চার্জলাইটটি কেনা হয়েছে সেটি বেশিক্ষণ জ্বলে না। এক মাস না হতেই লাইটের এ দশায় সব দোষ পড়ল যে লাইটটি কিনে এনেছে তার ওপর। লাইটটির ক্রেতা আমি। যদিও টাকা আমি দিইনি। আম্মু দিয়েছে। আব্বা বলছে, কী লাইট এনেছে, আধা ঘণ্টা না জ্বলতেই নিভে যায়। এর চাইতে মোমবাতিও তো বেশি আলো দেয়। অযথা টাকাগুলো নষ্ট করা হয়েছে।

রোমান্টিক স্ট্যাটাস (২০১৬)

 চোখ
: আমি তোমার চোখ দেখি।
: চোখে কি দেখো?
: একটা সময় ওই চোখে আমার জন্য কিছু আবেগ ছিল। সেগুলো খুঁজি।
: পেয়েছো?
: না, ঝাপসা হয়ে গেছে। স্পষ্ট হচ্ছে না।
: শুনো, সম্পর্কগুলো এমন। যোগাযোগে গ্যাপ হলে সম্পর্কগুলো ঝাপসা থেকে ঝাপসাতর হতে থাকে। একসময় কিছুই থাকে না।

অভিজ্ঞতা

রান্না করছেন। চোখে চশমা আছে। চুলায় কোন একটা তরকারি হচ্ছে! রান্নার কি অবস্থা দেখার জন্য ঢাকনা তুললে জমে থাকা গরম ধোয়া বেরিয়ে এসে ঠিক চশমার গ্লাসে এসে জমা হয়। কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে যায় পৃথিবী!

ফেবুলিংক
++++++++++++++