ছোটদের গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছোটদের গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

তৃণা

বাবা মানে কি তা বোঝার আগেই চলে যায় তৃণার বাবা। নাহ দুনিয়া ছেড়ে যাননি। অন্য এক মহিলার সাথে সম্পর্ক ছিল। সে মহিলার সাথে সংসার করতে চলে গেছেন।
অন্য মেয়েরা যখন বাবার গল্প বলতো তখন তৃণা কিছু বলতে পারতো না। তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করতো। কিন্তু উত্তর দিতে পারতো না। নিচের দিকে তাকিয়ে থাকতো। একবার স্কুলে এক শিক্ষক সবার সম্পর্কে জানতে চাচ্ছিলেন। কার বাবা কি করে। একজনের পর একজন দাঁড়ায়। তৃণার সময় যখন আসে। সে দাঁড়িয়ে চুপ থাকে। কিছু বলে না।

নীরা

নীরা মানবিক বিভাগে পড়ে। মফস্বলের একটা মহিলা কলেজে। সেখানে হোস্টেলের ব্যাবস্থা আছে। সে হোস্টেলে থাকে।

হোস্টেলের সিস্টেমগুলো কেমন যেন! একবার হোস্টেলের রান্না ঘরে যে মহিলা দায়িত্ব পালন করে তাকে বলেছিল, আন্টি ঝালটা আরেকটু কম দিয়েন।

তা শুনে সে মহিলা এমন একটা ভাব নিলো যাতে মনে হতে পারে অনেক বড় একটা অপরাধের কথা সে বলে ফেলেছে।

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

মা পাখি (ছোটদের গল্প)

আমড়া গাছে অনেক গুলো পাখি বসে আছে। গাছে অনেক আমড়া ধরছে। প্রতিটি ডালে অনেক অনেক আমড়া। এত আমড়া ধরেছে যে বেশকিছু ডাল ঝুলে পড়েছে সে আমড়ার ভারে।
পাখিগুলো আমড়া কামড়াচ্ছে মনের আনন্দে। আর কিচিরমিচির করে গল্প করছে। গল্পগুলোর ও কোন ঠিক ঠিকানা নেই। কে কোথায় গেছে এসব গল্প।
.....

দুইটি ইদুর (ছোটদের গল্প)

বন্ধুত্বের ক্ষেত্রে অনেক ভালবাসা থাকে। কিছু বন্ধুত্ব থাকে শুধু স্বার্থের জন্য। আবার কিছু বন্ধুত্ব একসাথে থাকতে থাকতে হয়ে যায়। হয়ত দেখা যায় অনেক দিন একই সাথে আছে এজন্যই মনের টান না থাকলেও বন্ধুত্ব হয়ে গেছে। কিয়াং এবং ঝুয়াংয়ের মধ্যে যে বন্ধুত্ব এটা একসাথে থাকার বন্ধুত্ব। ওরা ইঁদুর। ........