দিনপঞ্জি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দিনপঞ্জি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

কলেজে ৭ অক্টোবর-১০ (দিনপঞ্জি)

বৃষ্টিতে সকালটা অনেক মায়াবী লাগছিল। ঝুম ঝুম একাধারে বৃষ্টি। অদ্ভূত সুন্দর। এরকম বৃষ্টির দিনে কাথামুড়ি দিয়ে শুয়ে থাকার অন্যরকম মজা।

সকালে ক্লাস আসে। পার্সেন্টিক কম। তাই অনিচ্ছাস্বত্বেও বের হলাম প্যান্টের নিচের দিকটা গুটিয়ে। আহাদ যেতে চাচ্ছিলো না। আরেকটু ঘুমাবে। জোর করে ওকে রাজি করালাম।

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

পাহাড়তলী চক্ষু হাসপাতালে

সকালে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে গেলাম চোখ দেখাতে। হাসপাতালটা অনেক পছন্দের। বেশ ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিবেশটাও দেখার মত। সার্ভিসও অনেক বেশি ভালো।
১৪ নম্বর কক্ষে দৃষ্টি শক্তি পরীক্ষা করা হচ্ছে। এক মহিলা ডাক্তার (যদিও ওনাকে মেয়ে ডাক্তার বলাটাই বেশি উপযুক্ত) পরীক্ষা করছেন। সুন্দর করে স্কাফ দেয়া। অক্ষরের বক্স আছে। অপজিটে আয়নায় সে অক্ষরের প্রতিফলন হয়। ছোট থেকে অনেক বড় পর্যন্ত অক্ষর সারি আছে। তা দেখে বলতে হয় কত টুকু পর্যন্ত পড়তে পারছে।
এক বয়স্ক লোকের পরীক্ষা করা হচ্ছে।
তাকে উদ্দেশ্যে করে ডাক্তার বললেন, “চাচা, আমার দিকে না। ওই সামনের দিকে তাকান।”
মনে মনে বলি, ডাক্তার এত সুন্দর হলে না তাকিয়ে পারা যায়। চাচার কি দোষ! তাকাবেই তো!
১৪ নম্বর কক্ষের কাজ শেষ। ২৬ নম্বর কক্ষে এলাম। এখানে আবার পরীক্ষা হবে। এটা একটু ভিন্ন ধরণের। একটা যন্ত্রের সামনে চোখ রাখতে হয়। ওই পাশ থেকে ডাক্তার দেখবেন।
যিনি যন্ত্রের বিপরীতে তিনিও মেয়ে ডাক্তার। আন্তরিক ব্যবহার তার। যতটুকু সুন্দর তার চেয়ে অনেক বেশি মায়াবী।

বুধবার, ১৮ আগস্ট, ২০১০

ডায়েরী- ১৮ আগস্ট,২০১০......

রোজা চলছে। কয়েকটা রোজা এরি মধ্যে পার হয়ে গেছে। এক এক সময় ভাবি প্রতিদিন ডায়েরী লিখব। দিনের যাই ঘটুক কিছু না কিছু হিন্টস আকারে হলেও লিখে রাখবো। কিন্তু ঐ বলাটাই সায়। লেখা হয় না।
জোর করে লিখতে বসলাম। কিন্তু কি লিখবো। ঘটনার মত কিছুই হয় নি আজ। আর ডায়েরীর লেখার সুন্দর সময় গভীর রাত। তখন মন তরল থাকে। সবাই ঘুমিয়ে পড়ে। যারা জাগ্রত থাকে তাদের ভাবার সুযোগ থাকে এই পৃথিবীটা এখন শুধু তাদের।

সোমবার, ২ আগস্ট, ২০১০

প্রিয় ব্লগাররা কেমন আছে?

অনেক আগে থেকেই অল্প কিছু লিখতাম। তবে কখনোই তা ধারাবাহিক ভাবে ছিল না। কিন্তু প্রথম আলো ব্লগে আসার পর লেখায় একটা কম শক্তিশালী হলেও ধারাবাহিকতা তৈরি হয়।
কাল বন্ধু দিবস গেল। ব্লগে প্রথম যখন আসি তখন অনেক ব্লগার সক্রিয় ছিলেন যারা এখন ব্লগে আসেন না। কাল তাদের উপস্থিতিতে ব্লগ হয়ে উঠে অনেক প্রিয়। প্রিয় বন্ধু হয়ে উঠেন ব্লগাররা। মন্তব্য করেন। মাঝে মাঝে করতে পারেন না ব্যস্ততার কারণেও। না করলে খারাপ লাগে।
কিন্তু তাদের বেশ কয়েকজন এখন ব্লগেই আসেন না।