ভ্রমণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভ্রমণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

ভ্রমণ : পাহাড়ে প্রথম পর্ব

সময়গুলো ছিল অসাধারণ। জীবনের শ্রেষ্ঠ্য সময়। অনেক দুর্গম এলাকায় গিয়েছি। দেখেছি অনেক ধরণের দুর্লভ জীবন ধারা, সংষ্কৃতি। প্রকৃতির সাথে মিশে গিয়েছিলাম। বাংলাদেশ প্রাকৃতিক ভাবে এত সুন্দর তা উপলব্ধি করতে পেরেছিলাম শক্ত ভাবে। নিরাপত্তা, খাদ্য, আশ্রয়, অর্থ, যাতায়াত কোন কিছুর চিন্তা করতে হয় নাই। সব করা হয়েছে সামরিক, বেসামরিক প্রসাশন থেকে। যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে আর্মির গাড়ী, হেলিকপ্টার। সব সময় ছিল সামরিক প্রহরা। 

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

কক্সবাজার থেকে ফেরার সময়

দুপুরে কক্সবাজার থেকে ফিরছিলাম। সোয়া একটার হানিফ পরিবহনে উঠলাম। প্রবেশ পথের দিক দিয়ে যে সিট সেখানে দ্বিতীয় সারির জানালায় পাশে পড়লো আমার সিট। বসলাম। পাশে বয়স্ক একজন।
ড্রাইভারের ঠিক পেছনের সিটে একটি কাপল বসা, কক্সবাজার ঘুরে তারাও ফিরছে। উঠার সময় তাদের সাথে চোখাচোখি হলো। হয়ত নতুন বিয়ে হয়েছে।
ভালই চলছিল সব। একটা সময় গিয়ে দেখি মেয়েটির চিল্লাচিল্লি, সে কি চিল্লানি! হাত থেকে স্মার্টফোনটা ছুড়ে মারলো। আওয়াজ হলো। পাশে বসা ছেলেটি স্মার্ট ফোনের বিভিন্ন অংশ খুজে নিয়ে লাগালো। মেয়েটির চিল্লানি থামে না। গাড়ির শব্দের কারণে কি বলে চিল্লাচ্ছে তাও স্পষ্ট শোনা যাচ্ছে না। তবে খেয়াল করলাম গাড়ির সব যাত্রীর নজর তাদের দিকে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েটির।

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

টমটম ভ্রমণ

রাত ৯টা বাজবে একটু পর। নামাজ পড়ে এসে কম্পিউটার অন করে বসলাম। যথারীতি আগপিছ না দেখে ব্লগে ঢুকে পড়লাম। নতুন মন্তব্য গুলো দেখছি। এসময় মোবাইল এল। আরে কোথায় তুই চলে আয় তাড়াতাড়ি মালঞ্চের সামনে। হুম মনজুর কল দিয়েছে। ঢাকা ডেন্টালে পড়ছে। অনেক দিন পর বান্দরবান এসেছে। আমরা এক সাথে প্রাইমারী লেবেল হাই স্কুলে পড়েছি।

তা গেলাম। দেখি ফ্রেন্ড সার্কেলের আরো পাঁচজন আছে। দেখলাম হাতে প্যাকেট। প্যান্ট কিনেছে। এরিমধ্যে টমটম যোগাড় করা হয়েছে। সাথে একটা মোটর সাইকেল। বান্দরবানে টমটম এটা অনেক বেশি প্রচলন হয়ে গেছে অতি অল্প সময়ে। টমটম হচ্ছে ব্যাটারী চালিত তিন চাকার গাড়ি। ড্রাইভারকে বিদায় জানিয়ে টমটমের চালকের আসনে এক বন্ধু। সে চালানো শুরু করল। শুরু হলো আমাদের বান্দরবান ভ্রমণ মিশন।

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

প্রথম আলো ব্লগারদের বনভোজন


যাত্রা পথে :১

মোবাইলের এলার্মেই ঘুম ভাঙলোএরিমধ্যে মুরুব্বী জামান ভাইয়ের কল আসল প্রথমেই গুড মর্নিং জানালেনউঠছি নাকি জিজ্ঞাসা করলেনবললাম, জ্বী উঠে গেছিতখন বললেন , জিয়া না উঠলে উঠায় দেন, ও সহজে উঠতে চায় নাআমি বললাম, ঠিক আছে উঠায় দিচ্ছিজিয়া ভাই অন্য রুমে ঘুমাচ্ছেনওনার রুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ ডাকলামনা কাজ হলো নাকিছুক্ষণ পর দেখলাম নিজে নিজে উঠলেনএরই মধ্যে জিয়া ভাইয়ের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসল