বুধবার, ৭ মে, ২০১৪

কষ্ট (গল্প)



বাসায় অনেক অতিথি এসেছেন। প্রবাস জীবনে ব্যস্ততার জন্য অন্যদের সাথে সেভাবে দেখা স্বাক্ষাৎ হয় না। তাই কোন একটা গেট টুগেদার ধরণের কিছু হলে পারতপক্ষে এখানে কেউ মিস করে না। অনুষ্ঠানটা শুধু জন্মদিনের নয়। আংটি বদলের ব্যাপারও থাকছে। এজন্য আগ্রহটা একটু বেশিই সবার।

শনিবার, ২২ মার্চ, ২০১৪

নীরা ও অনিক (গল্প)

: আজকে বাজার করতে যেতে পারবো না।
: এটা তো নতুন কিছু না। বাজারে যেতে বললেই নতুন নতুন অজুহাত দেখাও। তোমাকে তো জোর করে বাজারে পাঠাতে হয়। তো আজকের অজুহাত কি?
: আজকের অজুহাতটা অনেক শক্তিশালী। আজকে কোন মতেই আমাকে বাজারে পাঠাতে পারবে না। ফরিদকে পাঠায় দাও।
: আরে, অজুহাতটা কি শুনি।
: বিকেলে বাংলাদেশের খেলা আছে।
: তো?
: তাই আমি বাজার করতে যেতে পারবো না।

বুধবার, ১২ মার্চ, ২০১৪

পিসি অ্যান্টিভাইরাস ছাড়াই সুরক্ষিত রাখতে

যেহেতু ভাইরাস ইনফেক্টেড এক্সটারনাল ডিভাইস (যেমন পেনড্রাইভ) ওপেন করার পরই ভাইরাস পিসিতে প্রবেশ করে, তাই এগুলো কম্পিউটারে সংযোগ দেওয়ার পর তা সরাসরি ওপেন না করাই ভালো। যেসব কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে চালু হয় সেগুলোতে অটোরান বন্ধ করে নিতে হবে।

শনিবার, ৮ মার্চ, ২০১৪

সুখী ( গল্প )

রাত তিনটা। এখন চারদিক শান্ত। যদিও একটু আগে এক হুলুস্থুল ভাব ছিল ঘরে। অনেক অতিথি আছিলেন। রেডিসন থেকে বিশাল কেক আনা হয়েছে। অতিথিরা আসার সময় গিফট এনেছেন অনেক। সুন্দর র‌্যাপিং পেপারে মোড়ানো গিফটগুলো বড় টেবিলটার উপর রাখা। জন্মদিনে হাসিখুশী থাকা নিয়ম। অরিনও হাসিখুশী থেকেছে। তবে একটু পর পর মোবাইল চেক করছে। নতুন একটা মেসেজ আসার সাথে সাথে দেখছে। কিন্তু না যার এস এম এস এর জন্য এত অপেক্ষা তার নম্বর থেকে কোন এস এম এস নাই। ইচ্ছে হয় কাঁদতে। কিন্তু এতজন এসেছে উইশ করতে তাদের সামনে কাঁদা যাবে না। হাসিমুখে থাকতে হবে। যদিও মনে মনে বিশ্বাস অবশ্যই আসবে।

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

ঘুরতে গেলে বান্দরবান

যেভাবে যাবেন বান্দরবান :
ঢাকা থেকে ইউনিক, এস আলম, হানিফ,  সৌদিয়া, ঈগল, বিআরটিসি, ডলফিন প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে আসে। বাসগুলো সাধারণত ফকিরাপুল থেকে ছাড়ে।

চট্টগ্রাম থেকে প্রতি আধা ঘন্টা পর পর পর্যায়ক্রমে পূরবী, পূর্বাণী (চেয়ার কোচ) ছাড়ে। বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসগুলো ছাড়ে। ভাড়া : ১১০ টাকা।

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

অদ্ভূত সকাল

বিয়ের অনুষ্ঠানে আকিব সচরাচর যায় নাহুই হুল্লোড় তার কাছে বিরক্তিকর লাগেতবে ত্রপা আসতে বলেছে তাই এসেছেত্রপা কোন অনুরোধ করলে ফেলতে পারে না আকিব
 

আকিবের বন্ধু বান্ধব বেশি নাইসে এক কোণায় দাঁড়িয়ে গেইট দিয়ে ঢোকা মানুষগুলোকে লক্ষ্য করছেতার মনে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে, মানুষ এত সাজতে পারে কিভাবে! বেশিরভাগ মেয়েই মুখ ভর্তি মেকাপ দিয়ে এসেছেচোখে কি যেন জ্বল জ্বল করছে

বুধবার, ৩ জুলাই, ২০১৩

সেলিব্রেটি

রাত সাড়ে তিনটা বাজছে। কিছুক্ষণ পরই পাখি ডাকা শুরু হবে। মসজিদ গুলো থেকে ভেসে আসবে ফজরের আযান। আস্তে আস্তে পৃথিবী আলোকিত হয়ে উঠবে। রিমন পিসির সামনে বসে আছে। ফেসবুক খোলা। মেসেজের ট্যাবের দিকে মনযোগ ওর।

সোমবার, ১ জুলাই, ২০১৩

ইনবক্স

আচ্ছা একটা না দেখা ছেলের কথা শুনে তার জন্য কান্না আসে কেন! নিজেই নিজেকে প্রশ্ন করে ইসরাত। গত কয়েকদিন ধরে বেজায় মন খারাপ ওর। রাতের বেলা কষ্টটা আরো বেড়ে যায়। একটা ছেলের এত দু:খ থাকবে কেন।

এমন অবস্থা যে লুকিয়ে কাঁদতে হয়। বাসার কেউ দেখলে জিজ্ঞেস করে বসবে, কান্নার কারণ কি। মা-টা সব বুঝে যায়। তাই কান্নার সময়ও সাবধানে থাকতে হয়। যাতে আশে পাশে কেউ না থাকে। এজন্য বাথরুমে ঢুকে অনেকটা সময় থাকে ইসরাত।

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

অনুরোধ

: আচ্ছা একটা অনুরোধ করবো রাখবে?
:
আগে বলো, রাখার মত হলে রাখা হতেও পারেরাখার মত না হলে তুলে রাখবোতবে ফেলে দেবো না এ ব্যাপারে পুরাপুরি নিশ্চিত থাকতে পারো
:
তুমি না.......